সাঁঝবাতি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং বেঙ্গল টকিজ
দ্বারা প্রযোজিত ও অতনু রায়চৌধুরী নিবেদিত একটি বাংলা নাটকীয় চলচ্চিত্র। ছবিটির
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাওলি দাম ও লিলি
চক্রবর্তী। বেঙ্গল টকিজের ব্যানারে ছবিটি ২০ শে ডিসেম্বর ২০১৯ সালে ৫৬ টি
প্রেক্ষাগৃহে মুক্তি পায়।